শুক্রবার, জুন ৫, ২০২৬
এক্সক্লুসিভ

ইন্টারন্যাশনাল লিজিংয়ের লোকসান বেড়েছে ২৩৭ শতাংশ

পুঁজিবাজার প্রেস.কম : শেয়ারবাজারে তালিকাভুক্ত ইন্টারন্যাশনাল লিজিংয়ের চলতি অর্থবছরের ৬ মাসের (জানুয়ারি-জুন ২০২৫) ব্যবসায় ২৩৭ শতাংশ লোকসান বেড়েছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিটির ৬ মাসে শেয়ারপ্রতি লোকসান হয়েছে (৬.১০) টাকা। যার পরিমাণ এর আগের বছরের একই সময়ে হয়েছিল (১.৮১) টাকা। এতে করে শেয়ারপ্রতি লোকসান বেড়েছে ৪.২৯ টাকা বা ২৩৭ শতাংশ।

এদিকে কোম্পানিটির ২য় প্রান্তিকে (এপ্রিল-জুন) শেয়ারপ্রতি লোকসান হয়েছে (৩.০২) টাকা। যার পরিমাণ এর আগের বছরের একই সময়ে হয়েছিল (০.৩৪) টাকা। এতে করে শেয়ারপ্রতি লোকসান বেড়েছে ২.৬৮ টাকা বা ৭৮৮ শতাংশ।

গত ৩০ জুন কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ঋণাত্মক (২১৮.৪২) টাকায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *