শুক্রবার, সেপ্টেম্বর ৪, ২০২৬
এক্সক্লুসিভ

সম্পদ পুনর্মূল্যায়ন করবে এনভয় টেক্সটাইল

পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি এনভয় টেক্সটাইলস লিমিটেড সম্পদ পুনর্মূল্যায়ন করার সিদ্ধান্ত নিয়েছে। মঙ্গলবার (২৮ মে) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের ২৩৩তম বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, ময়মনসিংহ জেলার ভালুকা থানার জমিরদিয়া মৌজায় এনভয় টেক্সটাইলসের ৩ হাজার ৯৬৯ দশমিক ৯৭ ডেসিমেল জমি এবং রাজধানীর কলাবাগান থানার পশ্চিম পান্থপথে কোম্পানির জমি ও ভবন পুনর্মূল্যায়ন করা হবে। এর মাধ্যমে কোম্পানিটির প্রকৃত আর্থিক অবস্থার চিত্র উঠে আসবে।

সূত্র জানায়, বৈঠকে সম্পদ পুনর্মুল্যায়ন করার জন্য একটি অডিট কোম্পানিকে নিয়োগ দেওয়ার প্রস্তাব অনুমোদন করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *