বৃহস্পতিবার, এপ্রিল ১৬, ২০২৬
এক্সক্লুসিভ

সাউথইস্ট ব্যাংকের বোনাস লভ্যাংশে বিএসইসির সম্মতি

পুঁজিবাজারে ব্যাংক খাতে তালিকাভুক্ত কোম্পানি সাউথইস্ট ব্যাংক পিএলসির পরিচালনা পর্ষদের সভায় শেয়ারহোল্ডারদের জন্য ঘোষিত ৪ শতাংশ বোনাস লভ্যাংশ অনুমোদন দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, ২০২৩ সমাপ্ত হিসাববছরে জন্য কোম্পানিটি শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ লভ্যাংশ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলো। এর মধ্যে ৬ শতাংশ নগদ এবং ৪ শতাংশ বোনাস লভ্যাংশ। এবার কোম্পানিটির বোনাস লভ্যাংশ বিতরণে সম্মতি দিয়েছে বিএসইসি।

প্রসঙ্গত, বিদ্যমান আইনে বিএসইসির অনুমোদন ছাড়া বোনাস লভ্যাংশ ইস্যু করা যায় না। আর বোনাস লভ্যাংশ অনুমোদনের ক্ষেত্রে বিএসইসি তা ইস্যুর যৌক্তিকতা যাচাই করে দেখে।

জানা যায়, ২০২৩ সমাপ্ত হিসাব বছরে কোম্পানিটির সমন্বিত শেয়ার প্রতি মুনাফা (ইপিএস) হয়েছে এক ৬৬ পয়সা। আগের ২০২২ বছরে কোম্পানিটির শেয়ার প্রতি মুনাফা ছিল এক টাকা ৩৬ শতাংশ পয়সা। এ সময়ের ব্যবধানে শেয়ার প্রতি মুনাফা বেড়েছে ২৮ পয়সা।

গত ৩১ ডিসেম্বর কোম্পানিটির সমন্বিত শেয়ার প্রতি সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৪ টাকা ৯২ পয়সা। আগের বছরে শেয়ার প্রতি সম্পদমূল্য ছিল ২৪ টাকা ৮৭ পয়সা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *