বুধবার, জুন ৩, ২০২৬
এক্সক্লুসিভ

দরবৃদ্ধির শীর্ষে এইচআর টেক্সটাইল

সপ্তাহের শেষ কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৯৬ কোম্পানির মধ্যে ১৮৭টির শেয়ারদর বৃদ্ধি পেয়েছে। এদিন দরবৃদ্ধির তালিকায় শীর্ষে উঠে এসেছে এইচ. আর. টেক্সটাইল লিমিটেড।
ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
সূত্র মতে, বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) এইচআর টেক্সটাইলের শেয়ারদর আগের কার্যদিবসের তুলনায় বেড়েছে ২ টাকা ৫০ পয়সা বা ৯ দশমিক ৩২ শতাংশ। তাতে দরবৃদ্ধির শীর্ষে জায়গা নিয়েছে কোম্পানিটি।
দর বৃদ্ধির শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা বিকন ফার্মার শেয়ার দর বেড়েছে আগের দিনের তুলনায় ৭ টাকা ৭০ পয়সা বা ৫ দশমিক ৭৭ শতাংশ। আর ২ টাকা ৪০ পয়সা বা ৪ দশমিক ৭৪ শতাংশ দর বৃদ্ধি হওয়ায় শীর্ষ তালিকার তৃতীয় স্থানে জায়গা নিয়েছে লিগ্যাসি ফুটওয়্যার লিমিটেড।
এছাড়া, আজ ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- পাওয়ার গ্রীডের ৪ দশমিক ৩১ শতাংশ, আল-আরাফাহ ইসলামী ব্যাংকের ৪ দশমিক ২৫ শতাংশ, গোল্ডেন সনের ৪ দশমিক ১০ শতাংশ, ডেসকোর ৩ দশমিক ৬৬ শতাংশ, সানলাইফ ইন্স্যুরেন্সের ৩ দশমিক ৬৫ শতাংশ, আইসিবির ৩ দশমিক ৬৫ শতাংশ এবং রূপালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ৩ দশমিক ৩২ শতাংশ শেয়ার দর বেড়েছে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *