শুক্রবার, সেপ্টেম্বর ৪, ২০২৬
এক্সক্লুসিভ

বৃহস্পতিবার দর কমেছে ১০ শেয়ার

সপ্তাহের শেষ কর্মদিবস বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৯৬টি প্রতিষ্ঠানের মধ্যে ২০৫টি শেয়ার ও ইউনিটের দর কমেছে। এদিন সর্বোচ্চ দর কমেছে প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ডের। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

এদিন কোম্পানিটির শেয়ার দর আগের কর্মদিবসের তুলনায় কমেছে ২ টাকা ৬০ পয়সা বা ৭.০৪ শতাংশ। যার ফলে ডিএসইর দর কমার তালিকায় প্রথম স্থান নিয়েছে কোম্পানিটির শেয়ার।

দর কমার তালিকায় দ্বিতীয় স্থানে থাকা ফারইস্ট ফাইন্যান্সের শেয়ার দর কমেছে ৩০ পয়সা বা ৬.১২ শতাংশ।

আর ৯ টাকা ৮০ পয়সা বা ৪.৪৪ শতাংশ দর কমার তালিকার তৃতীয় স্থানে রয়েছে বাংলাদেশ মনোস্পুল পেপার ম্যানুফ্যাকচারিং কোম্পানি লিমিটেড।

এদিন ডিএসইতে দর কমার তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলো হলো- সেন্ট্রাল ইন্সুরেন্স, পেপার প্রসেসিং, নাভানা সিএনজি, আরামিট সিমেন্ট, জেমিনি সী ফুড, নূরানী ডাইং এবং আইটি কনসালটান্টস পিএলসি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *