বৃহস্পতিবার দর বাড়ার সেরা ১০ শেয়ার
সপ্তাহের শেষ কর্মদিবস বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৯৬টি প্রতিষ্ঠানের মধ্যে ১২৮টি শেয়ার ও ইউনিটের দর বেড়েছে। এদিন সর্বোচ্চ দর বেড়েছে ফাইন ফুডস লিমিটেডের। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
এদিন কোম্পানিটির শেয়ার দর আগের কর্মদিবসের তুলনায় বেড়েছে ১৪ টাকা ৪০ পয়সা বা ৯.৯৫ শতাংশ। যার ফলে ডিএসইর দর বাড়ার সেরা তালিকায় প্রথম স্থান নিয়েছে কোম্পানিটির শেয়ার।
দর বেড়ে সেরা তালিকায় দ্বিতীয় স্থানে থাকা কাট্টালি টেক্সটাইলের শেয়ার দর বেড়েছে ১ টাকা ৮০ পয়সা বা ৯.৫৭ শতাংশ।
আর ৭০ পয়সা বা ৮.৯৭ শতাংশ দর বেড়ে তালিকার তৃতীয় স্থানে রয়েছে এসইএমএল লেকচার ইক্যুইটি ম্যানেজমেন্ট ফান্ড।
এদিন ডিএসইতে দর বেড়ে সেরা তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলো হলো- সেন্ট্রাল ফার্মা, স্ট্যান্ডার্ড ইন্সুরেন্স, ভিএফএস থ্রেড, রূপালী লাইফ ইন্সুরেন্স, বিডি থাই এ্যালুমিনিয়াম এবং এইচ.আর. টেক্সটাইল লিমিটেড।
