মঙ্গলবার, জুলাই ২১, ২০২৬
কোম্পানি সংবাদ

ইমাম বাটনের ট্যানারি ইউনিটের উৎপাদন শুরু

পুঁজিবাজারের তালিকাভুক্ত ইমাম বাটন ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ট্যানারি ইউনিটের উৎপাদন শুরু হয়েছে। আজ বৃহস্পতিবার (১১ জানুয়ারি) থেকে ট্যানারি ইউনিটের উৎপাদন শুরু হয়েছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, বর্তমানে ১ হাজার বর্গফুট অফিস এলাকাসহ মোট উৎপাদন এলাকা ১১ হাজার বর্গফুট। প্রতিষ্ঠানটি শতভাগ জেনুইন চামড়ার জুতা উৎপাদন করছে। বর্তমান উৎপাদন ক্ষমতা প্রতিদিন ৫৩০ জোড়া এবং বার্ষিক ১ লাখ ৬০ হাজার জোড়া। উৎপাদন ব্যবস্থা আধা স্বয়ংক্রিয়।

কোম্পানিটির ট্যানারি ইউনিটের প্রত্যাশিত টার্নওভার হবে ২৫ কোটি টাকা। আর বার্ষিক প্রত্যাশিত আয় ২ কোটি টাকা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *