বুধবার, জুন ১০, ২০২৬
কোম্পানি সংবাদ

এনার্জিপ্যাকের ডিভিডেন্ড ঘোষণা

পুঁজি বাজার তালিকাভুক্ত এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশন পিএলসি ৩০ জুন ২০২৩ সমাপ্ত অর্থবছরের জন্য ৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

সমাপ্ত অর্থবছরে কোম্পানির শেয়ার প্রতি সমন্বিত লোকসান হয়েছে ২ টাকা ৩৬ পয়সা। আগের বছর একই সময় যার পরিমাণ ছিল ৫১ পয়সা।

আলোচ্য অর্থবছরে শেয়ার প্রতি নেট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) ৫ টাকা ৪৮ পয়সা (নেগেটিভ) এবং শেয়ার প্রতি নেট সম্পদ মূল্য (এনএভিপিএস) ৪৮ টাকা ১৮ পয়সা।

কোম্পানির ডিভিডেন্ড সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ২৭ ডিসেম্বর অনুষ্ঠিত হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *