এপেক্স ফুটওয়্যারের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি এপেক্স ফুটওয়্যার ৩১ ডিসেম্বর (অক্টোবর’২৫-ডিসেম্বর’২৫) দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।
অর্থবছরের দ্বিতীয় প্রান্তিকে (অক্টোবর’২৫-ডিসেম্বর’২৫) কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ২ টাকা ৭২ পয়সা। আগের বছর একই সময়ে শেয়ার প্রতি আয় হয়েছে ১ টাকা ৬৩ পয়সা।
অন্যদিকে চলতি অর্থবছরের দুই প্রান্তিকে (জুলাই’২৫-ডিসেম্বর’২৫) কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ৩ টাকা ৯৯ পয়সা। আগের বছর একই সময়ে শেয়ার প্রতি আয় ছিল ৩ টাকা ৭ পয়সা।।
আলোচ্য প্রান্তিকশেষে কোম্পানিটির শেয়ার প্রতি ক্যাশফ্লো হয়েছে ৯১ টাকা ৮৬ পয়সা, যা আগের বছরের একই সময়ে ৫৭ টাকা ৭ পয়সা ছিল।
৩১ ডিসেম্বর, ২০২৫ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ৩৫১ টাকা ৩৪ পয়সা।
