রবিবার, এপ্রিল ১৯, ২০২৬
এক্সক্লুসিভ

এমটিবি পারপেচুয়াল বন্ডের কুপন রেট ঘোষণা

পুঁজিবাজারে তালিকাভুক্ত মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক (এমটিবি) পারপেচুয়াল বন্ডের ইউনিটহোল্ডারদের জন্য কুপন রেট বা সুদহার ঘোষণা করা হয়েছে। আগামী অর্ধবছরের জন্য ব্যাংকটি বন্ডধারীদেরকে ১০ শতাংশ হারে সুদ দেবে।

বৃহস্পতিবার (৩০ মে) অনুষ্ঠিত বন্ডের ট্রাস্টি কমিটির বৈঠকে কুপনের হার অনুমোদন করা হয়। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পারপেচুয়াল বন্ডের ট্রাস্টি ৬ জুন থেকে ৫ ডিসেম্বর পর্যন্ত সময়ের জন্য ১০ শতাংশ হারে অর্ধ-বার্ষিক কুপন রেট ঘোষণা করেছে।

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক বন্ডটির আকার ৪০০ কোটি টাকা। এর প্রতি ইউনিটের অভিহিত মূল্য ১০ লাখ টাকা। মোট ইউনিটের সংখ্যা ৪০০। সবশেষ অর্ধবার্ষিকেও এই বন্ডের ইউনিটধারীদের ১০ শতাংশ মুনাফা দেওয়া হয়েছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *