বৃহস্পতিবার, এপ্রিল ১৬, ২০২৬
আজকের সংবাদ

খান ব্রাদার্সের সর্বোচ্চ দরপতন

সপ্তাহের চতুর্থ কার্যদিবসে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে ৩০১টির শেয়ারদর কমেছে। এরমধ্যে সর্বোচ্চ দর কমেছে খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ লিমিটেডের।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, বুধবার (১২ নভেম্বর) কোম্পানিটির শেয়ার দর ৬ টাকা ৭০ পয়সা বা ৬৫ শতাংশ কমেছে।
দরপতনের এই তালিকায় দ্বিতীয় স্থানে ছিল ইবিএল ফার্স্ট মিউচুয়াল ফান্ড। প্রতিষ্ঠানটির শেয়ার দর ৯ দশমিক ০৯ শতাংশ কমেছে। আর তৃতীয় স্থানে থাকা ফিনিক্স ফাইন্যান্সের শেয়ার দর ৯ দশমিক ০৯ শতাংশ কমেছে।
এছাড়াও, ডিএসইতে দরপতনের শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলো হলো- সামিট পাওয়ার, ওরিয়ন ইনফিউশন, রানার অটোমোবাইলস, হামিদ ফেব্রিক্স, ওয়াইম্যাক্স ইলেকট্রোডস, পিএইচপি ফাস্টৃ মিউচুয়াল ফান্ড এবং জিবিবি পাওয়ার লিমিটেড।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *