সোমবার, মে ২৫, ২০২৬
এক্সক্লুসিভ

খেজুরের দাম নির্ধারণ করে দিলো সরকার

পবিত্র রমজানকে ঘিরে অনিয়ন্ত্রিতভাবে বেড়ে চলা খেজুরের দামে সীমা বেঁধেছে সরকার। এখন থেকে অতি সাধারণ বা নিম্নমানের খেজুরের প্রতি কেজির দাম হবে ১৫০ থেকে ১৬৫ টাকা, এবং বহুল ব্যবহৃত জায়দি খেজুরের দাম ১৭০ থেকে ১৮০ টাকা।

মঙ্গলবার (১২ মার্চ) বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মোছা. ফুয়ারা খাতুন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এই নির্ধারিত মূল্যের আলোকে খুচরা দাম নির্ধারণ করে ব্যবসায়ীদের বিক্রির নির্দেশ দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়।

বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু বলেছেন, সাধারণ মানুষের কথা চিন্তা করে এই খেজুরের মূল্য নির্ধারণ করা হয়েছে। তবে দামি খেজুরের মূল্য নির্ধারণ করে দেয়নি মন্ত্রণালয়।

এছাড়াও চিনির দাম বেঁধে দিয়েছে সরকার। প্রতি কেজি চিনির মূল্য ১৪০ টাকার বেশি হবে না। প্যাকেটজাত চিনির সর্বোচ্চ দাম হবে ১৪৫ টাকা।

প্রতিমন্ত্রী আরও বলেন, সরকার নিত্য পন্যোর দাম নিয়ে স্বস্তিতে আসার চেষ্টায় আছে। বাজারে নিত্যপণ্যের কোন স্বল্পতা নেই। চালের দাম নিয়েও কোন অস্বস্তি নেই।

প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী বাজার নিয়ন্ত্রনে রাখতে মনিটরিং হচ্ছে। ভারত থেকে ৫০ হাজার টন পিয়াঁজ আমদানির প্রক্রিয়া চলমান। খুব শিগগিরই তা দেশে আসবে বলে জানান প্রতিমন্ত্রী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *