মঙ্গলবার, জুলাই ২১, ২০২৬
এক্সক্লুসিভ

লেনদেনের শীর্ষে বিচ হ্যাচারি

সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৩৯৪টি কোম্পানির শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। এদিন লেনদেনের শীর্ষে উঠে এসেছে বিচ হ্যাচারি লিমিটেড।

ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্র অনুযায়ী, বুধবার (১০ জুলাই) বিচ হ্যাচারির ৩৯ কোটি ১৬ লাখ ৮৭ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। তাতে লেনদেনের শীর্ষে জায়গা নিয়েছে কোম্পানিটি।

লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসা ওরিয়ন ফার্মার আজ ৩০ কোটি ৯৬ লাখ ৭৪ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর ২৮ কোটি ৮ লাখ ৭১ হাজার টাকার শেয়ার লেনদেন করায় তালিকার তৃতীয় স্থানে অবস্থান নিয়েছে সি পার্ল বিচ রিসোর্ট।

বুধবার লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হলো- ইন্ট্রাকো রিফুয়েলিং, সালভো কেমিক্যাল, জেএমআই হসপিটাল, লাভেলো আইসক্রিম, এশিয়াটিক ল্যাবরেটরিজ, ফার ইস্ট নিটিং এবং আফতাব অটোমোবাইলস লিমিটেড।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *