সাময়িক বন্ধ সিভিও পেট্রোর কারখানা
পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি সিভিও পেট্রো কেমিক্যাল রিফাইনারি লিমিটেডের কারখানা জরুরি রক্ষণাবেক্ষণের জন্য সাময়িক বন্ধ ঘোষণা করা হয়েছে। কোম্পানিটির কারখানা আজ ৭ সেপ্টেম্বর থেকে আগামী ৩০ সেপ্টেম্বর,২০২৬ পরযন্ত সাময়িক বন্ধ থাকবে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, কার্যপরিচালনা সংক্রান্ত বর্তমান পরিস্থিতি সতর্কতার সাথে বিবেচনা করার পর, কোম্পানির ব্যবস্থাপনা কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিয়েছে যে কার্যপরিচালনার দক্ষতা নিশ্চিত করার লক্ষ্যে সাময়িক কার্যক্রম বন্ধ রাখা প্রয়োজন।এ প্রসঙ্গে, কোম্পানির পরিচালনা পর্ষদ গতকাল ৬ সেপ্টেম্বর বিকাল ৩:৩০ মিনিটে চট্টগ্রামের পাঁচলাইশের কাতালগঞ্জে অবস্থিত ৩৭, চট্টগ্রামে কোম্পানির নিবন্ধিত ও কর্পোরেট অফিসে অনুষ্ঠিত বোর্ড সভায় সিদ্ধান্ত নিয়েছে যে, জরুরি রক্ষণাবেক্ষণের জন্য কারখানাটি সাময়িকভাবে বন্ধ থাকবে। কতৃপক্ষ পরবর্তী সিদ্ধান্ত না দেওয়া পরযন্ত কারখানা বন্ধ থাকবে।
কোম্পানি বিদ্যমান পরিচালনগত পরিস্থিতি মোকাবিলা করতে এবং যত দ্রুত সম্ভব কারখানার কার্যক্রম পুনরায় শুরু করতে প্রয়োজনীয় সব পদক্ষেপ গ্রহণ করছে।
উল্লেখ্য, ‘এ’ ক্যাটাগরির সিভিও পেট্রো ২০২৫ সালে শেয়ারহোল্ডারদের ২০ শতাংশ লভ্যাংশ দিয়েছিল।
