বৃহস্পতিবার, জুন ৪, ২০২৬
এক্সক্লুসিভ

গেল সাপ্তাহের লেনদেনের শীর্ষ ১০ শেয়ার

গেল সপ্তাহে (১৭-২১ ডিসেম্বর) প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের নেতৃত্বে উঠে এসেছে ওরিয়ন ইনফিউশন লিমিটেড। ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনায় এই তথ্য পাওয়া গেছে। সপ্তাহজুড়ে কোম্পানিটির ৪০ লাখ ২০ হাজার ৫১২টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ১৬২ কোটি ৪০ লাখ টাকা। যা ছিল ডিএসইর লেনদেনের ৫.৫৫ শতাংশ।

লেনদেনের দ্বিতীয় স্থানে রয়েছে অ্যালিম্পিক অ্যাক্সেসরিজ লিমিটেড। সপ্তাহজুড়ে কোম্পানিটির ৮ কোটি ১৫ লাখ ৪২ হাজার ৪৫২টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ১৫৮ কোটি ২৮ লাখ ৭০ হাজার টাকা। যা ছিল ডিএসইর লেনদেনের ৫.৪১ শতাংশ।

তৃতীয় স্থানে রয়েছে প্যাসিফিক ডেনিমস লিমিটেড। সপ্তাহজুড়ে কোম্পানিটির ৮ কোটি ১৫ লাখ ৪২ হাজার ৪৫২টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ১৩০ কোটি ১০ হাজার টাকা। যা ছিল ডিএসইর লেনদেনের ৪.৪৪ শতাংশ।

এছাড়া, সাপ্তাহিক লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে সেন্ট্রাল ফার্মার ১০৭ কোটি ২৩ লাখ ৯০ হাজার টাকা, খুলনা প্রিন্টিং এন্ড প্যাকেজিংয়ের ৮৮ কোটি ৫৬ লাখ টাকা, ইভিন্স টেক্সটাইলের ৮৮ কোটি ৪৬ লাখ ৫০ হাজার টাকার, ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ডের ৬৬ কোটি ৯৩ লাখ ৫০ হাজার টাকার, সী পার্ল রিসোর্টের ৬৬ কোটি ৬৫ লাখ ৮০ হাজার টাকার, ইন্দো-বাংলা ফার্মার ৫৩ কোটি ৬৫ লাখ ৭০ হাজার টাকার এবং বিডি থাই অ্যালুমিনিয়ামের ৫৪ কোটি ৬০ লাখ ৭০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *