বুধবার, জুন ৩, ২০২৬
এক্সক্লুসিভ

গ্রামীণফোনের চেয়ারম্যান নিয়োগ

পূঁজিবাজারে তালিকাভুক্ত বহুজাতিক কোম্পানি কোম্পানি গ্রামীণফোন লিমিটেডে নতুন চেয়ারম্যান নিয়োগ দেওয়া হয়েছে। ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (ডিএসই-সিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে।

কোম্পানিটির নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন হাকন ব্রুসেট কজোল। চলতি বছরের ২২ ফেব্রুয়ারি থেকে তিনি কোম্পানির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করে আসছেন।

গ্রামীণফোন লিমিটেড শেয়ারবাজারে তালিকাভুক্ত হয় ২০০৯ সালে। কোম্পানিটির পরিশোধিত মূলধন ১ হাজার ৩৫০ কোটি ৩০ লাখ টাকা। বিপরীতে রিজার্ভ রয়েছে ২ হাজার ৪৮৫ কোটি ৫০ লাখ টাকা।

কোম্পানিটির মোট শেয়ার সংখ্যা ১৩৫ কোটি ০৩ লাখ ২২টি। এর মধ্যে কোম্পানিটির উদ্যোক্তা পরিচালকদের কাছে রয়েছে ৯০ শতাংশ, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ৫.৯৪ শতাংশ, বিদেশি বিনিয়োগকারীদের হতে ১.৫০ ও সাধারণ বিনিয়োগকারীদের কাছে ২.৫৬ শতাংশ শেয়ার রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *