শুক্রবার, জুন ১২, ২০২৬
আজকের সংবাদ

গ্লোবাল ইন্স্যুরেন্সের লভ্যাংশ ঘোষণা

পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা খাতের প্রতিষ্ঠান গ্লোবাল ইন্স্যুরেন্স পিএলসি ২০২৫ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাববছরের জন্য শেয়ারহোল্ডারদের ১০ শতাংশ নগদ লভ্যাংশ দেওয়ার ঘোষণা দিয়েছে।

বৃহস্পতিবার (১১ জুন) অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের সভায় নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদনের পর এ লভ্যাংশ ঘোষণার সিদ্ধান্ত নেওয়া হয় বলে কোম্পানি সূত্রে জানা গেছে।

প্রকাশিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী, ২০২৫ হিসাববছরে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ২৯ পয়সা, যা আগের বছরের ১ টাকা ৫৮ পয়সার তুলনায় কম।

তবে নগদ প্রবাহে উল্লেখযোগ্য উন্নতি হয়েছে। সর্বশেষ বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি পরিচালন নগদ প্রবাহ (ক্যাশ ফ্লো) দাঁড়িয়েছে ১ টাকা ৬৪ পয়সা, যেখানে আগের বছরে তা ছিল মাত্র ২৬ পয়সা।

অন্যদিকে, ২০২৫ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ১৪ টাকা ৮৩ পয়সা।

লভ্যাংশ অনুমোদনের জন্য কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ১৮ আগস্ট সকাল ১১টায় ডিজিটাল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হবে। এ সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ২০ জুলাই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *