সোমবার, জুন ২৯, ২০২৬
আজকের সংবাদ

চলতি সপ্তাহে ১৬ কোম্পানির এজিএম

ডিভিডেন্ড অনুমোদনের জন্য চলতি সপ্তাহে অনুষ্ঠিত হবে শেয়ারবাজারে তালিকাভুক্ত ১৬ কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম)। অনুষ্ঠিত এজিএমে কোম্পানিগুলোর পূর্ব ঘোষিত ডিভিডেন্ড অনুমোদন করা হবে। লঙ্কাবাংলা অ্যানালাইসিস পোর্টাল সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানিগুলো হলো- ইস্টল্যান্ড ইন্স্যুরেন্স, এশিয়া ইন্স্যুরেন্স, ইউনাইটেড ইন্স্যুরেন্স, ইউনাইটেড ফাইন্যান্স, রিপাবলিক ইন্স্যুরেন্স, স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স, রেকিট বেনকিজার, আইএফআইসি ব্যাংক, ডিবিএইচ ফাইন্যান্স, ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স, বাটা সু, বিডি ফাইন্যান্স, প্রিমিয়ার ব্যাংক, মার্কেন্টাইল ইসলামী ইন্স্যুরেন্স, ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স এবং এক্সপ্রেস ইন্স্যুরেন্স।
নিচে কোম্পানিগুলোর এজিএমের তারিখ, সময় ও বিষয় তুলে ধরা হলো-
২৯ জুন
এদিন বেলা ১১টায় ইউনাইটেড ইন্স্যুরেন্স, ইউনাইটেড ফাইন্যান্স, রিপাবরিক ইন্স্যুরেন্স, স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স, রেকিট বেনকিজার, আইএফআইসি ব্যাংক, ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স, বেলা সাড়ে ১১টায় ডিবিএইচ ফাইন্যান্স, দুপুর ১২টায় এশিয়া ইন্স্যুরেন্স এবং বিকাল ৩টায় ইস্টল্যান্ড ইন্স্যুরেন্সের এজিএম অনুষ্ঠিত হবে। এজিএমে উপস্থিত বিনিয়োগকারীদের সম্মতিতে কোম্পানিগুলোর ঘোষিত ডিভিডেন্ড অনুমোদনের সম্ভাবনা রয়েছে।
কোম্পানিগুলোর মধ্যে ৩১ ডিসেম্বর, ২০২৫ সমাপ্ত অর্থবছরের জন্য মেঘনা ইন্স্যুরেন্স ১০ শতাংশ করে ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে ইস্টল্যান্ড ইন্স্যুরেন্স, এশিয়া ইন্স্যুরেন্স ও ইউনাইটেড ফাইন্যান্স।
একই সময়ের জন্য ইউনাইটেড ইন্স্যুরেন্স ১৫ শতাংশ ক্যাশ, রিপাবলিক ইন্স্যুরেন্স ১০.২৫ শতাংশ ক্যাশ, স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স ১২ শতাংশ ক্যাশ, রেকিট বেনকিজার ১৭৩০ শতাংশ চূড়ান্ত ক্যাশ, ডিবিএইচ ফাইন্যান্স ১৫ শতাংশ ক্যাশ এবং ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স ৩৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।
এদিকে, আলোচ্য সময়ের জন্য আইএফআইসি ব্যাংক কোনো ডিভিডেন্ড না দেয়ার সিদ্ধান্ত নিয়েছে।
৩০ জুন
এদিন বেলা ১১টায় বাটা সু, প্রিমিয়ার ব্যাংক, মার্কেন্টাইল ইন্স্যুরেন্স, সাড়ে ১১টায় বিডি ফাইন্যান্স এবং দুপুর ১২টায় ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের এজিএম অনুষ্ঠিত হবে। এজিএমে উপস্থিত বিনিয়োগকারীদের সম্মতিতে কোম্পানি ৫টির ঘোষিত ডিভিডেন্ড অনুমোদনের সম্ভাবনা রয়েছে।
কোম্পানি ৪টির মধ্যে ৩১ ডিসেম্বর, ২০২৫ সমাপ্ত অর্থবছরের বাটা সু ১০৫ শতাংশ চূড়ান্ত ক্যাশ, মার্কেন্টাইল ইন্স্যুরেন্স ১০ শতাংশ ক্যাশ এবং ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স ৩৭ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। আলোচ্য সময়ের জন্য প্রিমিয়ার ব্যাংক এবং বিডি ফাইন্যান্স ডিভিডেন্ড না দেয়ার সিদ্ধান্ত নিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *