ডিএসইতে দরপতনের শীর্ষে লংকাবাংলা
পুঁজিবাজার প্রেস প্রতিবেদক : সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার (১৯ নভেম্বর) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে আজ সবচেয়ে বেশি দর কমেছে লংকাবাংলা ফাইন্যান্সের।
এদিন কোম্পানিটির শেয়ার দর আগের দিনের তুলনায় ১ টাকা ৯০ পয়সা বা ১৩.৪৮ শতাংশ কমে দাঁড়িয়েছে ১২ টাকা ২০ পয়সায়। যার ফলে ডিএসইর দর পতনের শীর্ষ তালিকায় প্রথম স্থানে স্থান নিয়েছে এই কোম্পানির শেয়ার।
দর পতনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা পিপলস লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেসের দর কমেছে আগের দিনের তুলনায় ১০ পয়সা বা ৬.২৫ শতাংশ, দাঁড়িয়েছে ১ টাকা ৫০ পয়সায়।
আর ২০ পয়সা বা ৪.২৬ শতাংশ দর কমে যাওয়ায় পতনের শীর্ষ তালিকার তৃতীয় স্থানে জায়গা নিয়েছে বে লিজিং, দিনশেষে যার দর দাঁড়ায় ৪ টাকা ৫০ পয়সায়।
এছাড়া, আজ ডিএসইতে দর পতনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- ইসলামী ব্যাংক ৪.১২ শতাংশ, জেনারেশন নেক্সট ৪.০০ শতাংশ, ইসলামিক ব্যাংক বাংলাদেশ লিমিটেড টু পারপেচুয়াল বন্ড ৪.০০ শতাংশ, অ্যাকমি ল্যাবরেটরিজ ৩.৯৮ শতাংশ, পপুলার লাইফ ফার্স্ট মিউচুয়াল ফান্ড ৩.৭৭ শতাংশ, প্রাইম ফাইন্যান্স ৩.৭০ শতাংশ ও বিডি ফাইন্যান্স ৩.৫৭ শতাংশ কমেছে।
