শনিবার, জুন ১৩, ২০২৬
আজকের সংবাদ

সূচক নিম্নমুখী, দুই ঘণ্টায় ১৫০ শেয়ারের দরপতন

সূচক নিম্নমুখী, দুই ঘণ্টায় ১৫০ শেয়ারের দরপতন করেসপন্ডেন্ট৮ অক্টোবর ২০২৫, ১২:০৫ অপরাহ্ণসূচক
সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের নেতিবাচক প্রবণতায় চলছে লেনদেন। এদিন প্রথম দুই ঘণ্টায় লেনদেনে অংশ নেওয়া ১৫০ কোম্পানির শেয়ারদর কমেছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে
সূত্র মতে, বুধবার (৮ অক্টোবর) ডিএসইর লেনদেন শুরুর দুই ঘণ্টা পর অর্থাৎ বেলা ১২টা পর্যন্ত ডিএসইর প্রধান সূচক বা ‘ডিএসইএক্স’ ২ দশমিক ১৬ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ৩৭৪ পয়েন্টে।
প্রধান সূচকের সঙ্গে শরিয়াহ সূচক বা ‘ডিএসইএস’ ৩ দশমিক ৫১ পয়েন্ট কমে আর ‘ডিএস-৩০’ সূচক দশমিক ৫৯ পয়েন্ট কমে যথাক্রমে ১১৫৮ ও ২০৬৪ পয়েন্টে অবস্থান করছে।
আলোচ্য সময়ে ডিএসইতে মোট ৩০৭ কোটি ৪২ লাখ ২৩ হাজার টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।
লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ১৮১টির, কমেছে ১৫০টির এবং অপরিবর্তিত রয়েছে ৬৫ কোম্পানির শেয়ারদর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *