চলতি সপ্তাহে ৩ কোম্পানির শেয়ারহোল্ডারদের রেকর্ড ডেট’ নির্ধারণ
চলতি সপ্তাহে (১৬-২০ জুলাই’২৬) নির্ধারণ করা হবে শেয়ারবাজারে তালিকাভুক্ত ৩ কোম্পানির শেয়ারহোল্ডার। মালিকানা নির্ধারণের জন্য রেকর্ডের কারণে চলতি সপ্তাহে এই ৩ কোম্পানির শেয়ার লেনদেন স্থগিত করা হয়েছে। রেকর্ড ডেট পর্যন্ত যাদের কাছে এই ৩ কোম্পানির শেয়ার থাকবে তারাই হবে কোম্পানিগুলোর শেয়ারহোল্ডার।
আর রেকর্ড ডেটের আগে যারা নতুন করে শেয়ার ক্রয় করবে তারাও ওই ৩ কোম্পানির শেয়ারহোল্ডার হিসেবে বিবেচিত হবেন। এর ফলে ওই ৩ কোম্পানির মধ্যে যেগুলো ডিভিডেন্ড ঘোষণা করেছে সেগুলো পাবেন। লঙ্কাবাংলা অ্যানালাইসিস পোর্টাল সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানিগুলো হলো- এনসিসি ব্যাংক, রূপালী লাইফ ইন্স্যুরেন্স এবং আলহাজ টেক্সটাইল।
১৬ আগস্ট
এজিএম সংক্রান্ত রেকর্ড ডেটের কারণে এদিন আলহাজ টেক্সটাইলের শেয়ার লেনদেন স্থগিত থাকবে।
৩০ জুন ২০২৫ সমাপ্ত বছরের জন্য কোম্পানিটি ৩ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।
২০ আগস্ট
এদিন এজিএম সংক্রান্ত রেকর্ড ডেটের কারণে রূপালী লাইফ ইন্স্যুরেন্সের শেয়ার লেনদেন স্থগিত থাকবে।
৩১ ডিসেম্বর ২০২৫ সমাপ্ত বছরের জন্য কোম্পানিটি ১২ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।
একই দিন ইজিএম সংক্রান্ত রেকর্ড ডেটের কারণে এনসিসি ব্যাংকের শেয়ার লেনদেন স্থগিত থাকবে।
ব্যাংকটির ১২তম বিশেষ সাধারণ সভা (ইজিএম) আগামী ১৫ সেপ্টেম্বর ২০২৬ তারিখে দুপুর ১২টায় ভার্চুয়াল মাধ্যমে এ সভা অনুষ্ঠিত হবে।
কোম্পানিটির ১১তম বিশেষ সাধারণ সভার ৪ নম্বর এজেন্ডা স্থগিতের সংক্রান্ত আগের ঘোষণার ধারাবাহিকতায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
কোম্পানিটি জানিয়েছে, ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে ভার্চুয়ালি ১২তম বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত হবে।
বিশেষ সাধারণ সভায় কোম্পানির সংঘস্মারকের ১০৮(১) নম্বর অনুচ্ছেদে ‘চেয়ারম্যান ও ভাইস-চেয়ারম্যান’ সংক্রান্ত বিধান সংশোধনের জন্য শেয়ারহোল্ডারদের অনুমোদন নেওয়া হবে। এ সংশোধন বিশেষ প্রস্তাবের মাধ্যমে করা হবে। তবে প্রস্তাবিত সংশোধনের জন্য বাংলাদেশ ব্যাংকের অনুমোদন সাপেক্ষে শেয়ারহোল্ডারদের সম্মতি নেওয়া হবে।
