জেমিনি সি ফুডের ৪২তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
জেমিনি সি ফুডের ৪২তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৯ ডিসেম্বর) রাজধানীর ধানমন্ডিতে এ আয়োজন করা হয়। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সভায় শেয়ার হোল্ডারদের সম্মতিক্রমে ৩০ জুন, ২০২৪ সমাপ্ত অর্থ বছরে কোম্পানির কার্যাবলীর ওপর পরিচালকদের প্রতিবেদন শেয়ারহোল্ডাররা অনুমোদন করেন। এই সময়ের হিসাব নিরীক্ষকের নিরীক্ষিত হিসাব গ্রহণ, ৭.৫০% সাড়ে সাত পারসেন্ট নগদ ৭.৫০% বোনাস মোট ১৫ পার্সেন্ট লভ্যাংশ প্রদান, এছাড়া সংঘবিধির বিধান অনুযায়ী পরিচালকদের পুনর্নিয়োগ, হিসাব নিরীক্ষক ও করপোরেট গভর্ননেন্স নিরীক্ষক নিয়োগ ও তাদের পারিশ্রমিক নির্ধারণ সংক্রান্ত বিষয়ও অনুমোদন করেন শেয়ারহোল্ডাররা।
এছাড়া ৩০ জুন, ২০২৪ সমাপ্ত বছরে কোম্পানির কার্যাবলীর ওপর পরিচালকরা কোম্পানির সংক্ষিপ্ত বিবরণ ও আগামী দিনের আর্থিক বিবরণ প্রতিবেদন উপস্থাপন করেন। চলতি বছর কোম্পানির মোট বিক্রি বা রফতানি হয়েছে ৬৫ দশমিক ৫৩ কোটি টাকা। চলতি বছর মোট মুনাফা হয়েছে ১৬ দশমিক ৯৩ কোটি টাকা এবং কর পূর্ববর্তী লাভ হয়েছে ২০ দশমিক ৩২ কোটি টাকা এবং কর পরবর্তী নিট লাভ হয়েছে ৪ দশমিক ৯৯ কোটি টাকা।
সভায় শেয়ারহোল্ডারদের উপস্থিতিতে পরিচালকদের প্রতিবেদন, কোম্পানির নিরীক্ষিত হিসাব, ৭.৫০%নগদ ৭.৫০% বোনাস লভ্যাংশ ও অন্যান্য বিষয়াবলীর ওপর আলোচনা বা পর্যালোচনার পর পরিচালকদের অবসর গ্রহণ, পুনর্নির্বাচন এবং তা শেয়ারহোল্ডারদের সম্মতিক্রমে অনুমোদিত হয়। এছাড়া ২০২৪-২০২৫ অর্থবছরের জন্য বহি নিরীক্ষক এবং করপোরেট গভর্নেন্স নিরীক্ষকদ্বয়ের পুনর্নিয়োগে বিবেচনা অনুমোদিত হয়েছে।
