ইসলামী ব্যাংকের নগদ লভ্যাংশের অনুমোদন
ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের ৪০তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২২ জুন) ভার্চুয়াল প্লাটফর্মে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সমাপ্ত ২০২২ অর্থবছরের বিনিয়োগকারীদের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন করা হয়।`
সভায় সভাপতিত্ব করেন ব্যাংকের পরিচালনা পর্ষদের ভাইস চেয়ারম্যান ডা. তানভীর আহমেদ।
ব্যাংকের ভাইস চেয়ারম্যান সৌদি আরবের ইউসিফ আব্দুল্লাহ আল-রাজী, পরিচালক ও আইডিবির প্রতিনিধি ড. আরিফ সুলেমানসহ অন্যান্য পরিচালক, ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মুহাম্মদ মুনিরুল মওলা, শরী‘আহ সুপারভাইজরি কমিটির চেয়ারম্যান প্রফেসর ড. মুহাম্মদ গিয়াস উদ্দিন তালুকদার, অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর ও কোম্পানি সেক্রেটারি জে কিউ এম হাবিবুল্লাহ এবং বিদেশী প্রাতিষ্ঠানিক শেয়ারহোল্ডারসহ উল্লেখযোগ্য সংখ্যক শেয়ারহোল্ডার ভার্চুয়াল প্লাটফর্মে এ সভায় অংশগ্রহণ করেন।
সভায় অন্যান্য আলোচ্য সূচির সাথে ২০২২ সালের আর্থিক বিবরণী, শেয়ারহোল্ডারদের জন্য নগদ লভ্যাংশ এবং ব্যাংকের নাম ‘ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’ করার অনুমোদন দেয়া হয়।
