শুক্রবার, এপ্রিল ১৭, ২০২৬
এক্সক্লুসিভ

সপ্তাহের শেষ কার্যদিবসে ব্লকে ১৯৮ কোটি টাকার লেনদেন

সপ্তাহের শেষ কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লকে ৮৫টি কোম্পানির সর্বমোট ২ কোটি ১৬ লাখ ৬০ হাজার ৪৩৫টি শেয়ার লেনদেন হয়েছে। এসব শেয়ারের আর্থিক মূল্য ১৯৮ কোটি ৪২ লাখ টাকার বেশি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, বৃহস্পতিবার (২২ জুন) ডিএসইর ব্লকে সর্বোচ্চ লেনদেন হয়েছে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেডের। এদিন কোম্পানিটির ৫৬ কোটি ৯৫ লাখ ৯৩ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

লেনদেনে দ্বিতীয় স্থানে থাকা ইউনিলিভার কনজ্যুমার কেয়ার লিমিটেডের ৫২ কোটি ১৮ লাখ ৩২ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর ১১ কোটি ৫৫ লাখ ৪৫ হাজার টাকার শেয়ার লেনদেন হওয়ায় এ তালিকায় তৃতীয় স্থানে রয়েছে রানার অটোমোবাইলস পিএলসি।

এছাড়াও, ব্লকে লেনদেনে অংশ নেওয়া অন্যান্য কোম্পানিগুলো হচ্ছে- স্কয়ার ফার্মা, এমারেল্ড অয়েল, গ্রামীণফোন, রুপালী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড, আল-হাজ্ব টেক্সটাইল মিলস লিমিটেড, ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ কোম্পানি লিমিটেড।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *