মঙ্গলবার, জুলাই ২১, ২০২৬
এক্সক্লুসিভ

দর বৃদ্ধির শীর্ষে এপেক্স স্পিনিং

পুঁজিবাজার প্রেস.কম : সপ্তাহের তৃতীয় কার্যদিবসে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে এপেক্স স্পিনিং অ্যান্ড নিটিং মিলস। এদিন কোম্পানিটির দর আগের দিনের তুলনায় ১১ টাকা ৪০ পয়সা বা ১০.০০ শতাংশ বেড়েছে। যার ফলে ডিএসইর দর বৃদ্ধির শীর্ষ তালিকায় প্রথম স্থানে স্থান করে নিয়েছে কোম্পানিটির শেয়ার।
ঢাকা স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে।
দর বৃদ্ধির শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা মনস্পুল বাংলাদেশের শেয়ার দর বেড়েছে আগের দিনের তুলনায় ৯ টাকা ৫০ পয়সা বা ৯.৯৮ শতাংশ। আর ৬ টাকা ৮০ পয়সা বা ৯.৮৮ শতাংশ দর বৃদ্ধি হওয়ায় শীর্ষ তালিকার তৃতীয় স্থানে জায়গা নিয়েছে এপেক্স ট্যানারি লিমিটেড।
এছাড়া, মঙ্গলবার ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- সোনালী লাইফ ইন্স্যুরেন্স ৯.৮০ শতাংশ,তমিজুদ্দিন টেক্সটাইল মিলস ৯.৬২ শতাংশ, আফতাব অটোমোবাইলস ৯.৫৪ শতাংশ, মাগুরা মাল্টিপ্লেক্স ৯.২৮ শতাংশ, বাংলাদেশ অটোকারস ৭.৪৪ শতাংশ জাহিন স্পিনিং ৭.৩৫ শতাংশ এবংসেনা ইন্সুরেন্সশতাংশ৬.৩২দর বেড়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *