লেনদানের শীর্ষে সি পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্পা
পুঁজিবাজার প্রেস.কম : সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার (১৫ জুলাই) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে সি পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্পা । আজ কোম্পানিটির ২৩ কোটি ৯৬ লাখ ৬১ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
লেনদেনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে অগ্নি সিস্টেমস। কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ১৯ কোটি ৫৯ লাখ ৩৯ হাজার টাকার।
১৭ কোটি ৫১ লাখ ৬০ হাজার টাকার শেয়ার লেনদেন নিয়ে শীর্ষ তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে মুন্নু সিরামিক ।
লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- মাগুরা মাল্টিপ্লেক্স, বীচ হ্যাচারি, এশিয়াটিক ল্যাবরেটরিজ, ব্র্যাক ব্যাংক, খান ব্রাদাস্ , মিডল্যান্ড ব্যাংক এবং কাসেম ইন্ডাস্ট্রিস।
