বৃহস্পতিবার, এপ্রিল ১৬, ২০২৬
এক্সক্লুসিভ

দরবৃদ্ধির শীর্ষে দুই কোম্পানি

সপ্তাহের শেষ কার্যদিবসে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৯৬ প্রতিষ্ঠানের মধ্যে ২৬৫টির শেয়ারদর বেড়েছে। এদিন দরবৃদ্ধির তালিকায় শীর্ষে উঠে এসেছে দুই কোম্পানি। কোম্পানি দুটি হচ্ছে- ফিনিক্স ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড এবং এস.আলম কোল্ড রোল্ড স্টিল লিমিটেড।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, বৃহস্পতিবার (৪ জুলাই) ডিএসইতে ফিনিক্স ফাইন্যান্সের শেয়ারদর আগের কার্যদিবসের তুলনায় ৬০ পয়সা বা ১০ শতাংশ বেড়েছে। পাশাপাশি তালিকায় দ্বিতীয় স্থানে থাকা এস.আলম কোল্ড রোল্ড স্টিলের ২ টাকা ১০ পয়সা বা ১০ শতাংশ শেয়ারদর বৃদ্ধি পেয়েছে।। ফলে যৌথভাবে দরবৃদ্ধির শীর্ষে উঠে এসেছে এই দুই কোম্পানি।

বৃহস্পতিবার দর বৃদ্ধির শীর্ষে উঠে আসা অপর কোম্পানিগুলো হলো- প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ড, আফতাব অটোমোবাইলস, সিলকো ফার্মা, খান ব্রাদার্স, দেশবন্ধু পলিমার, এস্কয়ার নিট, আমান কটন এবং ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড লিমিটেড।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *