বার্জার পেইন্টসের লেনদেন চালু রোববার
পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেডের শেয়ার লেনদেন আগামী ৫ জানুয়ারি, ২০২৪ তারিখ রোববার চালু হবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
রেকর্ড ডেটের কারণে কোম্পানিটির শেয়ার লেনদেন আজ বৃহস্পতিবার ২ জানুয়ারি বন্ধ রয়েছে।
উল্লেখ, এর আগে কোম্পানিটি ৩০ ডিসেম্বর ও ১ জানুয়ারি স্পট মার্কেটে শেয়ার লেনদেন করেছে।
