গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্সের লেনদেন বন্ধ কাল
পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্স পিএলসির লেনদেন আগামীকাল ৪ মার্চ, ২০২৫ তারিখ (মঙ্গলবার) রেকর্ড ডেটের কারণে বন্ধ থাকবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্যমতে, কোম্পানিটির শেয়ার এর আগে ২ মার্চ, ২০২৫ তারিখ স্পট মার্কেটে লেনদেন শুরু করেছিল। আজ ৩ মার্চ, ২০২৫ তারিখ স্পট মার্কেটে কোম্পানিটির শেয়ার লেনদেন শেষ হবে।
উল্লেখ, রেকর্ড ডেটের পর কোম্পানির লেনদেন পুনরায় চালু হবে।
