মঙ্গলবার, এপ্রিল ২১, ২০২৬
এক্সক্লুসিভ

টপটেন গেইনারে বিমা খাতের আধিপত্য

দ্বিতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দর বৃদ্ধির শীর্ষ তালিকায় আধিপত্য ছিল বিমা খাতের। আজ টপটেন গেইনার তালিকার অর্ধেকই ছিল বিমা খাতের প্রতিষ্ঠান। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, মঙ্গলবার (১ জুলাই) ঢাকা স্টক এক্সচেঞ্জে সবচেয়ে বেশি শেয়ারদর বৃদ্ধি পেয়েছে আফতাব অটোমোবাইলস লিমিটেডের। কোম্পানিটির এদিন শেয়ারদর ৩ টাকা বা ১০ শতাংশ বেড়েছে। শেয়ারটি সর্বশেষ ৩৩ টাকা দরে লেনদেন হয়েছে।

দর বৃদ্ধির দ্বিতীয় স্থানে থাকা নাভানা সিএনজির শেয়ারদর আজ ৯ দশমিক ৭৬ শতাংশ বেড়েছে। তৃতীয় স্থানে থাকা কন্টিনেন্টাল ইন্স্যুরেন্সের শেয়ারদর বেড়েছে ৯ দশমিক ৬৭ শতাংশ।

দর বৃদ্ধির শীর্ষে উঠে আসা অপর কোম্পানিগুলো হলো- সেন্ট্রাল ইন্স্যুরেন্স, দেশ জেনারেল ইন্স্যুরেন্স, মেঘনা ইন্স্যুরেন্স, গোল্ডেন সন, মালেস স্পিনিং, রহিমা ফুড এবং ফিনিক্স ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *