শনিবার, জুলাই ২৫, ২০২৬
এক্সক্লুসিভ

টানা তিন দিন বন্ধ পুঁজিবাজার

পুঁজিবাজার প্রেস.কম :শুক্রবার থেকে রবিবার (০৪-০৬ জুলাই) দেশের ঊভয় শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন বন্ধ থাকবে। আশুরা উপলক্ষ্যে এ ছুটিতে যাচ্ছে পুঁজিবাজার। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, রবিবার (০৬ জুলাই) আশুরা। এ উপলক্ষ্যে ওইদিন সরকারি ছুটি। ফলে শেয়ারবাজারেও লেনদেন বন্ধ থাকবে। যাতে করে শুক্রবার থেকে টানা তিন দিন পুঁজিবাজার বন্ধ থাকবে।
আগামী সোমবার (০৭ জুলাই) থেকে আগের নিয়মে শেয়ারবাজারে লেনদেন চালু হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *