সোমবার, এপ্রিল ২০, ২০২৬
এক্সক্লুসিভ

ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের সর্বোচ্চ দরপতন

সপ্তাহের প্রথম কার্যদিবসে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শেষে দরপতনের তালিকায় শীর্ষে উঠে এসেছে ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড।

তথ্য মতে, এদিন ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের শেয়ার দর আগের দিনের তুলনায় ৮ টাকা বা ৮.৯৭ শতাংশ কমেছে। এর ফলে এটি ডিএসইর দরপতনের তালিকায় প্রথম স্থান দখল করেছে।

দরপতনের এই তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে পিপলস লিজিং অ্যান্ড ফাইন্যান্স সার্ভিসেস লিমিটেড। কোম্পানিটির শেয়ার দর ১০ পয়সা বা ৭.৬৯ শতাংশ কমেছে।

আর তৃতীয় স্থানে থাকাশ্যামপুর সুগার মিলস লিমিটেডের শেয়ার দর কমেছে ১২ টাকা ৬০ পয়সা বা ৬.৮১ শতাংশ।

এছাড়াও, ডিএসইতে দরপতনের শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে ইনটেকের ৫.৫২ শতাংশ, গ্লোবাল ইসলামী ব্যাংক পিএলসির ৪.৩৫ শতাংশ, ইউনিয়ন ব্যাংক পিএলসির ৪.৩৫ শতাংশ, আইসিবি ইসলামিক ব্যাংক লির ৪.১৭ শতাংশ, ইয়াকিন পলিমার লিমিটেডের ৩.৫৯ শতাংশ, মেট্রো স্পিনিংয়ের ৩.৫৪ শতাংশ এবং আল-হাজ টেক্সটাইলের ৩.৪৮ শতাংশ দর কমেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *