সোমবার, অক্টোবর ১৯, ২০২৬
আজকের সংবাদ

ডিএসইতে দরবৃদ্ধির শীর্ষে আইসিবি সোনালী ব্যাংক ফার্স্ট মিউচুয়াল

পুঁজিবাজার প্রেস প্রতিবেদক: পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের প্রথম কার্যদিবস সোমবার (১৯ অক্টোবর) দরবৃদ্ধির শীর্ষে উঠে এসেছে আইসিবি সোনালী ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড।

এদিন ফান্ডটির ইউনিটের দর ৮ দশমিক ৮৬ শতাংশ বেড়েছে।

ডিএসইর সর্বশেষ তথ্য অনুযায়ী, দরবৃদ্ধির দ্বিতীয় অবস্থানে রয়েছে রেনউইক যজ্ঞেশ্বর অ্যান্ড কোম্পানি লিমিটেড। কোম্পানিটির শেয়ারদর বেড়েছে ৭ দশমিক ৪৯ শতাংশ।

৭ দশমিক ৪১ শতাংশ দরবৃদ্ধি নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে এক্সিম ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড।

দরবৃদ্ধির শীর্ষ দশের তালিকায় আরও রয়েছে আরএসআরএম স্টিল, আইসিবি এমপ্লয়িজ প্রভিডেন্ট মিউচুয়াল ফান্ড ওয়ান স্কিম, কপারটেক ইন্ডাস্ট্রিজ, ফিনিক্স ফাইন্যান্স, পূবালী জেনারেল ইন্স্যুরেন্স, কে অ্যান্ড কিউ এবং মতিন স্পিনিং মিলস পিএলসি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *