ডিএসইতে বাজার মূলধন ফিরেছে ৬০৯৫ কোটি টাকা
বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। আলোচ্য সপ্তাহে ডিএসইতে টাকার অংকে লেনদেনও বেড়েছে। সপ্তাহের ব্যবধানে ডিএসইতে বাজার মূলধন ফিরেছে ৬ হাজার ৯৫ কোটি ২৪ লাখ টাকার। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সপ্তাহের শেষ কার্যদিবসে ডিএসইর বাজার মূলধন দাঁড়িয়েছে ৭ লাখ ৩ হাজার ৮৩৪ কোটি ৩৬ লাখ টাকা। এর আগের সপ্তাহের শেষ কার্যদিবসে এ মূলধন ছিল ৬ লাখ ৯৭ হাজার ৭৩৯ কোটি ১২ লাখ টাকা। সপ্তাহের ব্যাবধানে মূলধন বেড়েছে দশমিক ৮৭ শতাংশ বা ৬ হাজার ৯৫ কোটি ২৪ লাখ টাকা।
সপ্তাহের ব্যবধানে ডিএসইতে বেড়েছে টাকার অংকে লেনদেন। গত সপ্তাহে ডিএসইতে ১ হাজার ১৮৩ কোটি ৫১ লাখ টাকার শেয়ার লেনদেন বেড়েছে। আলোচ্য সপ্তাহে ডিএসইতে লেনদেন হয়েছিল ৬ হাজার ৯১৯ কোটি ২৭ লাখ টাকার। আগের সপ্তাহে ডিএসইতে লেনদেন হয়েছিল ৫ হাজার ৭৩৫কোটি ৭৫ লাখ টাকা।
এদিকে সপ্তাহের ব্যবধানে বেড়েছে ডিএসই মূল্য সূচক। ডিএসইতে প্রধান মূল্যসূচক ডিএসইএক্স সপ্তাহের ব্যবধানে ৬০.২ পয়েন্ট বা ১ দশমিক ০৫ শতাংশ বেড়ে ৫ হাজার ৮০৪ পয়েন্টে অবস্থান করছে।
বাজারমূলধনের শীর্ষ৩০ কোম্পানির মূল্যসূচক ডিএস৩০ আগের সপ্তাহের চেয়ে ১৫.৭৫ পয়েন্ট বেড়ে ২ হাজার ১৭৭ পয়েন্টে অবস্থান করছে। ডিএসইএস বা শরীয়াহ ইনডেক্স ২০.১৮ পয়েন্ট বেড়ে ১ হাজার ১৮৯ পয়েন্টে অবস্থান করছে।
আলোচ্য সপ্তাহে ডিএসইতে মোট ৩৮৮টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ২৫১টির, কমেছে ১২২টির এবং অপরবর্তিত রয়েছে ১৫টির।
