রবিবার, অক্টোবর ৪, ২০২৬
আজকের সংবাদ

ডিএসইতে সূচকের বড় পতন, কমেছে ২৯১ কোম্পানির শেয়ারদর

সপ্তাহের প্রথম কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের নেতিবাচক প্রবণতায় লেনদেন শেষ হয়েছে। এদিন লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে ২৯১ শেয়ারের দর কমেছে। একই সঙ্গে টাকার অংকে গত কার্যদিবসের তুলনায় লেনদেনের পরিমান কমেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

রোববার (৪ অক্টোবর) ডিএসইর প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ৪৯ দশমিক ২৮ পয়েন্ট কমেছে। বর্তমানে সূচকটি অবস্থান করছে ৫ হাজার ৪৮২ পয়েন্টে।

এছাড়া, ডিএসইর অপর সূচক ‘ডিএসইএস’ ১০ দশমিক ৫৮ পয়েন্ট কমে ১০৮৯ পয়েন্ট এবং ‘ডিএস-৩০’ সূচক ১৮ দশমিক ২৫ পয়েন্ট কমে ২০৮৫ পয়েন্টে অবস্থান করছে।

আজ ডিএসইতে ৫৪২ কোটি ৯৮ লাখ ৭ হাজার টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিলো ৭২৩ কোটি ১১ লাখ ১ হাজার টাকা।

এদিন ডিএসইতে মোট ৩৮৫টি কোম্পানির শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ৬৬টি কোম্পানির, বিপরীতে ২৯১ কোম্পানির দর কমেছে। পাশাপাশি ২৮টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর অপরিবর্তিত রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *