বুধবার, জুন ৩, ২০২৬
আজকের সংবাদএক্সক্লুসিভ

পুঁজিবাজার ডিএসইতে পিই রেশিও বেড়েছে

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে, সামগ্রিক মূল্য আয়ের অনুপাত (পিই রেশিও) সপ্তাহে (১৫ অক্টোবর-১৯ অক্টোবর), অর্থাৎ পাঁচ কার্যদিবসের মধ্যে বেড়েছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য অনুযায়ী, আলোচনাধীন সপ্তাহের শুরুতে ডিএসইর সামগ্রিক মূল্য আয়ের অনুপাত (পিই রেশিও) ছিল ১৪.৩৩ পয়েন্ট। যা সপ্তাহ শেষে ১৪.৩৪ পয়েন্টে রয়েছে। অর্থাৎ সপ্তাহে পিই রেশিও ১ পয়েন্ট বা ০.০৬ শতাংশ বেড়েছে।

পিই রেশিও কি?

পিই রেশিও বা মূল্য উপার্জন অনুপাত আক্ষরিক অর্থ ‘আর্জনের মূল্য অনুপাত।’ ব্যবহারিক পরিভাষায় একে লাভ গুণক বলা যেতে পারে।

পুঁজিবাজারে প্রতিটি শেয়ারের মূল্যের অনুপাত এবং একটি কোম্পানি শেয়ার প্রতি আয়ের পরিমাণকে প্রাইস আর্নিং রেশিও বা সংক্ষেপে পিই রেশিও বলে। পিই রেশিও দ্বারা একটি স্টকের মান নির্ধারণ করা যেতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *