বিনিয়োগকারীদের শেয়ার প্রতি ১৬ শতাংশ নগদ লভ্যাংশ দেবে বিকন ফার্মা
পুঁজিবাজারে তালিকাভুক্ত বীকন ফার্মাসিউটিক্যালস পিএলসি ৩০ জুন, ২০২৩ সমাপ্ত আর্থিক বছরের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানিটি পর্যালোচনাধীন বছরের জন্য বিনিয়োগকারীদের শেয়ার প্রতি ১৬ শতাংশ নগদ লভ্যাংশ দেবে।
রোববার (২২ অক্টোবর) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের সভায় সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর লভ্যাংশ সংক্রান্ত এ সিদ্ধান্ত নেওয়া হয়। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) শেষ হয়েছে ২.২১ পয়সা। আগের বছর শেয়ার প্রতি আয় ছিল ৪.০৫ পয়সা।
৩০ জুন, ২০২৩ পর্যন্ত কোম্পানির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ২৫ টাকা ৭২ পয়সা।
কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ২৪ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড ডেট ১৬ নভেম্বর নির্ধারণ করা হয়েছে।
