বৃহস্পতিবার, জুন ৪, ২০২৬
এক্সক্লুসিভ

ডিএসইতে হাজার কোটি টাকার লেনদেন, কমেছে সূচক

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্যসূচকের মিশ্র প্রবণতায় লেনদেন শেষ হয়েছে। তাতে প্রধান সূচক কমেছে ২৫ পয়েন্ট। গতকাল প্রধান সূচক ২৪ পয়েন্ট বেড়েছিল।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, সোমবার (২ সেপ্টেম্বর) ডিএসইর প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ২৫ দশমিক ৬৬ পয়েন্ট কমেছে। বর্তমানে সূচকটি অবস্থান করছে ৫ হাজার ৮০৩ পয়েন্টে।

এছাড়া, ডিএসইর অপর সূচক ‘ডিএসইএস’ ৯ দশমিক ০৭ পয়েন্ট কমে ১২৩৬ পয়েন্ট এবং ‘ডিএস-৩০’ সূচক ৫ দশমিক ২৭ পয়েন্ট বেড়ে ২১৩৪ পয়েন্টে অবস্থান করছে।

আজ ডিএসইতে ১০৬৫ কোটি ৫৪ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছে ৯৩৩ কোটি ৬৩ লাখ টাকা।

সোমবার ডিএসইতে মোট ৩৯৭টি কোম্পানির শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ৮০টি কোম্পানির, বিপরীতে ২৯১ কোম্পানির দর কমেছে। পাশাপাশি ২৬টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর ছিলো অপরিবর্তিত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *