ডিএসইর আজকের লেনদেনে শীর্ষ তালিকা
সপ্তাহের তৃতীয় কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে রয়েছে ফু ওয়াং ফুড। আজ কোম্পানিটির ৪৫ কোটি ৭৩ লাখ ১১ হাজার শেয়ার লেনদেন হয়েছে।
লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে রূপালী লাইফ ইন্স্যুরেন্স। কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ২৫ কোটি ৪৫ লাখ ৭৩ হাজার টাকার।
সোনালী পেপারের শেয়ার হস্তান্তরের মাধ্যমে ২০ কোটি ৮৯ লাখ ৭১ হাজার টাকা। লেনদেনের শীর্ষ তালিকায় ৩য় স্থান।
লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে সি পার্ল হোটেল, আমরা নেটওয়ার্ক, জেমিনি সি ফুড, এমারল্ড অয়েল, লিগ্যাসি ফুটওয়্যার, লাফার্জহোলসিম বাংলাদেশ এবং আলিফ ইন্ডাস্ট্রিজ।
