বৃহস্পতিবার, জুন ২৫, ২০২৬
এক্সক্লুসিভ

ডিএসইর পর্ষদের সঙ্গে জরুরি বৈঠকে বসেছিল বিএসইসি চেয়ারম্যান

বর্তমান পুঁজিবাজার পরিস্থিতি ও বাজারের সার্বিক বিষয় নিয়ে আলোচনা করতে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) পরিচালনা পর্ষদের সঙ্গে জরুরি বৈঠকে বসেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম। বৈঠকে বসেছিল পুঁজিবাজারের বর্তমান সংকট ও বাজার উন্নয়নে বিভিন্ন পদক্ষেপ নিয়ে আলোচনা হয়। বৈঠকে ডিএসইর পরিচালনা পর্ষদের একজন সদস্য ব্যতিত ১২জন সবাই উপস্থিত ছিলেন।

বৃহস্পতিবার (২৫ এপ্রিল) সকালে আগারগাঁওস্থ বিএসইসির কার্যালয়ে ডিএসইর পর্ষদের সদস্যদের সঙ্গে এই বৈঠক করেন কমিশনের চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম।

বৈঠক সূত্রে জানা গেছে, স্থিতিশীল শেয়ারবাজার রাখতে ডিএসইর পর্ষদকে আরও সক্রিয় ভুমিকা পালন করতে বিএসইসি চেয়ারম্যান নির্দেশ দেন। এসময় ডিএসইর পর্ষদের পক্ষ থেকে বিভিন্ন বিষয়ে বিএসইসি চেয়ারম্যানের দৃষ্টি আকর্ষন করেন। এক পর্যায়ে ডিএসইর পক্ষ থেকে কয়েকটি দাবি উত্থাপন করা হয়। সম্প্রতি শেয়ারের সর্বনিম্ন ৩ শতাংশ দর কমার যে সীমা নির্ধারণ করে দিয়েছে বিএসইসি তা স্থগিত করতে অনুরোধ করা হয়। বিএসইসির পক্ষ থেকে বলা হয় দেশের পুঁজিবাজারের স্বার্থে বিভিন্ন সময় নিয়ন্ত্রক সংস্থা অনেক বিষয়েই হস্তক্ষেপ করে।যদিও এটি ডিএসইর কাজ, কিন্তু নিয়ন্ত্রক সংস্থা কেন করে? বাজার স্থিতিশীল রাখতে ডিএসইকে কমিশন থেকে সব ধরণের সহযোগিতা করা হবে।

এবিষেয়ে জানতে চাইলে বৃহস্পতিবার (২৫ এপ্রিল) সন্ধ্যায় ডিএসইর চেয়ারম্যান হাফিজ মুহম্মদ হাসান বাবু অর্থসংবাদকে বলেন, বিএসইসির চেয়ারম্যানের সঙ্গে ডিএসইর পর্ষদের যে বৈঠক হয়েছে তা খুবই ফলপ্রসূ। বর্তমান বাজার পরিস্থিতি ও বাজারের এই খারাপ সময় কিভাবে দ্রুত কাটিয়ে উঠা যায় তা নিয়ে আলোচনা হয়েছে।ডিএসইকে সকল প্রকার সহযোগিতা করার আশ্বাস দিয়েছেন বিএসইসি চেয়ারম্যান।

বর্তমান বাজার পরিস্থিতিতে কিভাবে বিনিয়োগকারীদের আস্থা ফিরিয়ে আনা যায় তা নিয়ে আমরা শিগগিরই ব্রোকারেজ হাউজ, মার্চেন্ট ব্যাংকগুলোর প্রধান নির্বাহীদের সংগঠন সিইও ফোরামের সঙ্গে বসবো বলে জানান ডিএসইর চেয়ারম্যান।

তিনি বলেন, পুঁজিবাজারে ভালো আইপিও আসলে মার্কেটের অবস্থা ভালো হবে, বিনিয়োগকারীদের আস্থা বাড়বে। তাই কিভাবে ভালো আইপিও আনতে পারি তা নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে। বড় বড় যেসব কোম্পানি ও গ্রীন ফ্যাক্টরি এখনো পুঁজিবাজারে আসেনি সেসব কোম্পানিগুলোকে কিভাবে আমরা আনতে পারি তা নিয়ে পরিকল্পনা করেছি। তারা কেনো পুঁজিবাজারে আসছে না তা নিয়ে তাদের সাথে আলোচনা করতে পারি।

বৈঠকে বিএসইসির চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলামের সভাপত্বিতে উপস্থিত ছিলেন- ডিএসইর চেয়ারম্যান অধ্যাপক ড. হাফিজ মুহম্মদ হাসান বাবু, ডিএসইর সতন্ত্র পরিচালক অধ্যাপক ড. আবদুল্লাহ আল মাহমুদ, মো. আফজাল হোসেন, রুবাবা দৌলা, মো. শহীদুল ইসলাম, কাওসার আহমেদ, শেয়ারহোল্ডার পরিচালক মো. শাকিল রিজভী, মোহাম্মদ শাহজাহান, শরীফ আনোয়ার হোসেন, রিচার্ড ডি’ রোজারিও, ওয়াং হাই এবং ডিএসইর ব্যবস্থাপনা পরিচালক এটিএম তারিকুজ্জামান

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *