বুধবার, জুন ১০, ২০২৬
এক্সক্লুসিভ

ভি-নেক্সটের মাধ্যমে বৈদেশিক বিনিয়োগ বাড়ানোর উদ্যোগ

পুঁজিবাজারের উন্নয়নে ও বৈদেশিক বিনিয়োগ বাড়াতে স্টক এক্সচেঞ্জ প্ল্যাটফর্মে ভি-নেক্সটের কার্যকারিতা নিয়ে গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে। রোববার (৩১ মার্চ) ডিএসই টাওয়ারের ভিআইপি লাউঞ্জে এ বৈঠক অনুষ্ঠিত হয়। এতে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন, ঢাকা স্টক এক্সচেঞ্জসহ পুঁজিবাজার সংশ্লিষ্ট স্টেকহোল্ডার-ডিএসই ব্রোকারস অ্যাসোসিয়েশন, বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশন, অ্যাসোসিয়েশন অব অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি এবং মিউচুয়াল ফান্ডের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ অংশগ্রহণ করেন।

ডিএসইর ব্যবস্থাপনা পরিচালক ড. এটিএম তারিকুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএসইসির কমিশনার ড. শেখ শামসুদ্দিন আহমেদ৷

ডিএসইর মার্কেট ডেভেলপমেন্ট ডিভিশনের মহা-ব্যবস্থাপক মো. ছামিউল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতেই স্বাগত বক্তব্য দেন ডিএসইর ব্যবস্থাপনা পরিচালক ড. এটিএম তারিকুজ্জামান৷ তিনি বলেন, শেনঝেন স্টক এক্সচেঞ্জের সহায়ক সংস্থা দ্বারা পরিচালিত একটি মূলধন ম্যাচমেকিং প্লাটফর্ম যা ইক্যুইটি/ভেঞ্চার ক্যাপিটাল ও উদীয়মান প্রতিষ্ঠানের মূলধন সরবরাহ ও কৌশলগত সহযোগিতার ক্ষেত্রে বিনিয়োগকারীদের আকৃষ্ট করে। বর্তমানে এটি চীনসহ ৪৭টিরও বেশি দেশে ভি-নেক্সট প্লাটফর্ম এর কার্যক্রম পরিচালিত হচ্ছে এবং এ সকল দেশের সম্ভাবনাময় সংস্থাসমূহ ব্যবসায়িক লক্ষ্য অর্জন ও সম্প্রসারণে প্রয়োজনীয় মূলধন চাহিদা মেটাতে সক্ষম হয়েছে। অন-লাইন প্রযুক্তিনির্ভর ভি-নেক্সট প্লাটফর্ম সমগ্র বিশ্বের বিনিয়োগকারীদের কাছে জনপ্রিয়তা পেয়েছে৷ একটি দেশের সম্ভাবনাময় খাতসমূহ বৈদেশিক অর্থায়নের মাধ্যমে অভীষ্ট লক্ষ্যে পৌঁছানোর ক্ষেত্রে ভি-নেক্সট সেতুবন্ধন রূপে কাজ করছে। এটি বাংলাদেশের অর্থনীতিতে পুঁজিবাজারের জন্য দুইটি সুযোগ সৃষ্টি করবে। প্রথমত, এসএমই কোম্পানিগুলোর জন্য অর্থায়ন ব্যবস্থার উন্নয়ন এবং দ্বিতীয়ত, পুঁজিবাজারে ইস্যুকারী ও বিনিয়োগকারী উভয়কে উপকৃত করার জন্য ডিজিটাল প্রযুক্তির উন্নয়ন।

তিনি আরও বলেন, ভি-নেক্সটের মাধ্যমে ব্যাপক বৈদেশিক বিনিয়োগ হবে বলে আশাবাদ ব্যক্ত করেন এবং আমরা অচিরেই এটা বাস্তবায়ন করার জন্য কাজ করবো। শুধু ভি-নেক্সট নয়, আরও অন্যান্য বিষয়েও কিভাবে বিনিয়োগ বাড়ানো যেতে পারে, সে বিষয়েও আমরা সকল স্টেকহোল্ডারদের সাথে পর্যায়ক্রমে আলোচনা চালিয়ে যাবো।

শেনঝেন ও সাংহাই স্টক এক্সচেঞ্জের সম্মিলিত কনসোর্টিয়ামের সঙ্গে ডিএসইর কৌশলগত চুক্তির আওতায় ইস্যুয়ার ও প্রাতিষ্ঠানিক/যোগ্য বিনিয়োগকারীদের মধ্যে সংযোগ স্থাপনের একটি অনলাইন প্লাটফর্ম হচ্ছে ভি-নেক্সট প্ল্যাটফর্ম৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *