বাজারের দরপতনেও প্যারামাউন্ট টেক্সটাইলে বিনিয়োগকারীদের আগ্রহ
দেশের শেয়ারবাজারে টানা দরপতনের মধ্যেও টেক্সটাইল খাতের প্যারামাউন্ট টেক্সটাইল পিএলসি তুলনামূলক শক্ত অবস্থান ধরে রেখেছে। বাজারের সার্বিক চাপের মধ্যে কোম্পানিটির শেয়ারে বিনিয়োগকারীদের আগ্রহ থাকায় এটি আলোচনায় এসেছে।
সর্বশেষ পাওয়া বাজারতথ্য অনুযায়ী, প্যারামাউন্ট টেক্সটাইলের শেয়ার দর ৭৯ টাকা। গত এক সপ্তাহে শেয়ারটির দর বেড়েছে প্রায় ৪.৪ শতাংশ এবং এক বছরে বেড়েছে প্রায় ৩৫.৪ শতাংশ। একই সময়ে কোম্পানিটির ৫২ সপ্তাহের সর্বোচ্চ দর ৭৮.৭০ টাকা এবং সর্বনিম্ন দর ৩৯ টাকা। সামগ্রিক বাজার যখন বিক্রির চাপে, তখনো ক্রেতাদের আগ্রহে শীর্ষে ছিল কোম্পানিটি।
রবিবার কোম্পানিটি ২১ লাখ ১৮ হাজার ১৮০টি শেয়ার ১ হাজার ৯৬৬ বার লেনদেন করেছে। যার বাজারমূল্য ১৬ কোটি ৬৬ লাখ টাকা। আজ কোম্পানিটির শেয়ার সর্বনিম্ন ৭৭ টাকা ৯০ পয়সা থেকে সর্বোচ্চ ৭৯ টাকা ২০ পয়সা দরে লেনদেন হয়। এদিন কোম্পানিটির সমাপনী দর ছিল ৭৯ টাকা।
ইপিএস ও মুনাফার চিত্র
প্যারামাউন্ট টেক্সটাইলের FY2025-এ নিট মুনাফা ছিল ১১৬.০৬ কোটি টাকা এবং শেয়ারপ্রতি আয় বা ইপিএস ছিল ৬.৪৮ টাকা। ওই অর্থবছরের জন্য কোম্পানিটি সাধারণ শেয়ারহোল্ডারদের ১২ শতাংশ নগদ লভ্যাংশ দেওয়ার ঘোষণা দেয়। অন্যদিকে ২০২৬ অর্থবছরের প্রথম নয় মাসে কোম্পানির আয় কমলেও নিট মুনাফা সামান্য বেড়েছে। ওই সময়ে রাজস্ব ১৫ শতাংশের বেশি কমলেও নিট মুনাফা ৯৬.৮১ কোটি টাকায় দাঁড়িয়েছে, যেখানে আগের বছরের একই সময়ে তা ছিল ৯৬.৪১ কোটি টাকা।
সহযোগী প্রতিষ্ঠানের মুনাফা ও অন্যান্য আয় বৃদ্ধিও এ সময়ে কোম্পানির মোট মুনাফাকে সহায়তা করেছে। নতুন বিনিয়োগ ও ব্যবসার সম্ভাবনা প্যারামাউন্ট টেক্সটাইলের ব্যবসার পাশাপাশি জ্বালানি খাতেও বিনিয়োগ রয়েছে।
কোম্পানিটি তার সহযোগী প্রতিষ্ঠান ডাইনামিক সান এনার্জিতে করা ২৯৩ কোটি টাকার বিনিয়োগকে প্রেফারেন্স শেয়ারে রূপান্তরের সিদ্ধান্ত নিয়েছে। এর মধ্যে ২০০ কোটি টাকা কনভার্টেবল নন-রিডামবল এবং ৯৩ কোটি টাকা নন-কনভার্টেবল রিডামবল প্রেফারেন্স শেয়ারে রূপান্তরের পরিকল্পনা রয়েছে।
