ডিএসইর ব্লক মার্কেটে লেনদেনের শীর্ষে ব্র্যাক ব্যাংক
সপ্তাহের প্রথম কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লকে ৬৮টি কোম্পানির মোট ৭৫ লাখ ২৯ হাজার ৫৯টি শেয়ার লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ২৮ কোটি ৯৮ লাখ টাকা। এর মধ্যে সবচেয়ে বেশি শেয়ার লেনদেন হয়েছে ব্র্যাক ব্যাংক লিমিটেডে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, রোববার (১৭ সেপ্টেম্বর) ব্র্যাক ব্যাংকে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে ৭ কোটি ৬৬ লাখ ২৪ হাজার টাকা।
১ কোটি ৯২ লাখ ৫৫ হাজার এবং প্যারামাউন্ট ইন্স্যুরেন্সের ১ কোটি ৪৪ লাখ ৮ হাজার শেয়ার লেনদেন হয়েছে যা দ্বিতীয় অবস্থানে রয়েছে।
এছাড়া আজ ব্লকে গুরুত্বপূর্ণ লেনদেনে অংশ নেওয়া অন্যান্য কোম্পানির মধ্যে এইচআর টেক্সটাইল ১ কোটি ৪২ লাখ ৯৮ হাজার, তথ্য সেবা ১ কোটি ৩ লাখ ২৪ হাজার, ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স ৮৯ লাখ ৩৬ হাজার, সিঙ্গার বাংলাদেশ ৭৯ লাখ ২৪ হাজার, বেক্সিমকো লেনদেন হয়েছে ৭৭ লাখ ৫ হাজার, সিঅ্যান্ডএ টেক্সটাইলের ৭৬ লাখ ৩০ হাজার এবং অ্যাসোসিয়েটেড অক্সিজেনের ৭২ লাখ ২৫ হাজার টাকা।
