শনিবার, অক্টোবর ২৪, ২০২৬
কোম্পানি সংবাদ

কাল স্পট মার্কেটে যাচ্ছে পুঁজিবাজারে তালিকাভুক্ত দুই কোম্পানি

রেকর্ড ডেটের আগে আগামীকাল ১৮ সেপ্টেম্বর সোমবার স্পট মার্কেটে যাচ্ছে পুঁজিবাজারে তালিকাভুক্ত দুটি কোম্পানি। কোম্পানিগুলো হলো- বাংলাদেশ সাবমেরিন ক্যাবল লিমিটেড ও বাংলাদেশ শিপিং করপোরেশন (বিএসসি) লিমিটেড।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য অনুযায়ী, আগামী বুধবার (২০ সেপ্টেম্বর) কোম্পানি দুটির রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে। এর আগে কোম্পানিগুলো স্পট মার্কেটে ১৮ এবং ১৯ সেপ্টেম্বর লেনদেন করবে। রেকর্ড ডেটের কারণে, ২০ সেপ্টেম্বর বুধবার উভয় কোম্পানির লেনদেন স্থগিত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *