পুঁজিবাজারে সর্বোচ্চ দরপতন কন্টিনেন্টাল ইন্স্যুরেন্সের
সপ্তাহের প্রথম কার্যদিবসে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৯৪টি কোম্পানির শেয়ার ও ইউনিটের দর কমেছে। এদিন কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স লিমিটেডের দাম সবচেয়ে বেশি কমেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, গত রোববার (১৭ সেপ্টেম্বর) কন্টিনেন্টাল ইন্স্যুরেন্সের শেয়ার দর আগের দিনের তুলনায় ৩ টাকা বা ৫ দশমিক ৫৮ শতাংশ কমেছে। শেয়ারটি সর্বশেষ লেনদেন হয়েছিল ৫০ টাকা ৮০ পয়সায়।
দরপতনের তালিকায় দ্বিতীয় অবস্থানে থাকা স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্সের শেয়ারের দাম আজ ২ টাকা ৯০ পয়সা বা ৫.০৩ শতাংশ কমেছে। তৃতীয় অবস্থানে থাকা মেট্রো স্পিনিংয়ের শেয়ার ১ টাকা ৭০ পয়সা বা ৪.৮০ শতাংশ কমেছে।
রবিবারের অন্যান্য বড় ক্ষতির মধ্যে ছিল এশিয়া প্যাসিফিক জেনারেল ইন্স্যুরেন্স, বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স, ইউনিয়ন ইন্স্যুরেন্স, অগ্রণী ইন্স্যুরেন্স, ইউনিয়ন ক্যাপিটাল, অলিম্পিক এক্সেসরিজ এবং শ্যামপুর সুগার মিলস লিমিটেড।
