বৃহস্পতিবার, এপ্রিল ১৬, ২০২৬
বীমা

পুঁজিবাজারে দর বৃদ্ধির শীর্ষ অবস্থানে বিমা কোম্পানির ১০ শেয়ারের সবগুলোই

সপ্তাহের প্রথম কার্যদিবসে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৬২টি কোম্পানির শেয়ার ও ইউনিটের দর বেড়েছে। এই দিনে দাম বৃদ্ধির সাথে শীর্ষ ১০টি স্টক ছিল বীমা সংস্থাগুলি৷

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, রোববার (১৭ সেপ্টেম্বর) দাম বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে রিপাবলিক ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। এদিন কোম্পানিটির শেয়ার দর আগের কার্যদিবসের তুলনায় ৪ টাকা ১০ পয়সা বা ৯ দশমিক ৯৭ শতাংশ বেড়েছে। ফলে দাম বৃদ্ধির শীর্ষে রয়েছে কোম্পানিটি।

দর বৃদ্ধির তালিকায় দ্বিতীয় স্থানে থাকা প্রভাতী ইন্স্যুরেন্সের শেয়ার দর বেড়েছে ৯ দশমিক ৮৪ শতাংশ। শেয়ার দর ৯ দশমিক ৬৮ শতাংশ বৃদ্ধি পাওয়ায় তালিকার তৃতীয় স্থানে রয়েছে কর্ণফুলী ইন্স্যুরেন্স।

ডিএসইতে মূল্য বৃদ্ধির শীর্ষ তালিকায় উপস্থিত অন্যান্য কোম্পানিগুলো হলো- নর্দান ইন্স্যুরেন্স, প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্স, বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স, দেশ জেনারেল ইন্স্যুরেন্স, মেঘনা লাইফ ইন্স্যুরেন্স, ক্রিস্টাল ইন্স্যুরেন্স এবং সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *