বুধবার, অক্টোবর ২৮, ২০২৬
আজকের সংবাদ

ডিএসইর ব্লক মার্কেটে ৯ কোটি টাকার লেনদেন

পুঁজিবাজার প্রেস প্রতিবেদক : দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মঙ্গলবার (২৭ অক্টোবর) ব্লক মার্কেটে ১৯ টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে।

এসব কোম্পানির ৯ কোটি ৮৬ লাখ টাকার লেনদেন হয়েছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিগুলোর মোট ৫০ লাখ ৩৭ হাজার ৪১৭ টি শেয়ার ২৩ বার হাত বদলের মাধ্যমে ৯ কোটি ৮৬ লাখ টাকার লেনদেন হয়েছে।

কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি ব্র্যাক ব্যাংকের ৩ কোটি ৩৬ লাখ টাকার শেয়ার ব্লকে লেনদেন হয়েছে।

এরপরে দ্বিতীয় সর্বোচ্চ ইভিন্স টেক্সটাইলের ৩ কোটি ৪ লাখ টাকার এবং তৃতীয় সর্বোচ্চ মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংকের ১ কোটি ৫ লাখ টাকার লেনদেন হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *