রবিবার, এপ্রিল ১৯, ২০২৬
এক্সক্লুসিভ

ডিএসইর হুঁশিয়ারি উপেক্ষা: আইএসএনের শেয়ারে অবাধ কারসাজি

নিজস্ব প্রতিবেদক: কোনো ধরনের মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) অস্বাভাবিকভাবে বেড়ে চলছে ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্ক লিমিটেড (আইএসএন)-এর শেয়ারের দাম। বারবার সতর্ক করা সত্ত্বেও কোম্পানিটির শেয়ারের এমন লাগামহীন মূল্যবৃদ্ধি বাজার বিশ্লেষকদের চিন্তায় ফেলেছে।
‘বি’ ক্যাটাগরির কোম্পানির আর্থিক অবস্থা ও পারফরম্যান্স বিনিয়োগকারীদের আশ্বস্ত করার মতো নয়। সমাপ্ত অর্থবছরের প্রথম ৯ মাসে (জুলাই ২০২৪ থেকে মার্চ ২০২৫) শেয়ারপ্রতি লোকসান হয়েছে ১৭ পয়সা, যা আগের বছরের একই সময়ে শেয়ারপ্রতি মুনাফা ছিল ২০ পয়সা। ২০২৪ সালে কোম্পানিটি মাত্র ০.২০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে, যা শেয়ারবাজারে ডিভিডেন্ড প্রদানকারী কোম্পানিগুলোর মধ্যে অন্যতম সর্বনিম্ন।
মালিকানার দিক থেকেও উদ্বেগজনক পরিস্থিতি। কোম্পানির মোট শেয়ারের মধ্যে উদ্যোক্তা পরিচালকদের অংশীদারিত্ব মাত্র ২১.৪৭ শতাংশ, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীর কাছে ৯.৭৯ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীর কাছে ৬৮.৭৪ শতাংশ। অর্থাৎ সাধারণ বিনিয়োগকারীদের কাছেই শেয়ারটি সিংহভাগ রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *