ডিভিডেন্ড পেল বিনিয়োগকারীরা
শেয়ার বাজারে তালিকাভুক্ত সোনারবাংলা ইন্স্যুরেন্সের ৩১ ডিসেম্বর, ২০২৩ অর্থবছরে ঘোষিত ক্যাশ ডিভিডেন্ড বিনিয়োগকারীদের কাছে প্রেরণ করা হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
আলোচ্য অর্থবছরে সোনারবাংলা ইন্স্যুরেন্স বিনিয়োগকারীদের জন্য ১০ শতাংশ ক্যাশ ঘোষণা করেছিল।
ঘোষিত ডিভিডেন্ড বাংলাদেশ ইলেকট্রিক ফান্ড ট্রান্সফার নেটওয়ার্কের (বিইএফটিএন) মাধ্যমে বিনিয়োগকারীদের ব্যাংক হিসাবে ক্যাশ ডিভিডেন্ড প্রেরণ করা হয়েছে।
