বৃহস্পতিবার, জুন ৪, ২০২৬
এক্সক্লুসিভ

নিউ লাইনের সর্বোচ্চ দরপতন

সপ্তাহের প্রথম কার্যদিবসে দেশের প্রধান পুৃঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৯৮টি কোম্পানির মধ্যে ৬৯ কোম্পানির শেয়ারদর কমেছে। এদিন দরপতনের তালিকায় শীর্ষে উঠে এসেছে নিউ লাইন ক্লথিংস লিমিটেড।

ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্র মতে, রবিবার (৭ জুলাই) নিউ লাইনের শেয়ারদর আগের কার্যদিবসের তুলনায় কমেছে ৩ টাকা ৪০ পয়সা বা ২ দশমিক ৯৮ শতাংশ। তাতে দরপতনের শীর্ষে জায়গা নিয়েছে কোম্পানিটি।

দর হারানোর তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসা ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজের শেয়ারদর আগের দিনের তুলনায় ২ দশমিক ৯৭ শতাংশ কমেছে। আর শেয়ারদর ২ দশমিক ৯৪ শতাংশ কমে যাওয়ায় তালিকার তৃতীয় স্থানে অবস্থান নিয়েছে জাহিন টেক্সটাইল ইন্ডাস্ট্রিজ লিমিটেড।

রবিবার দরপতনের তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলো হলো- আইসিবি এএমসিএল সিএমএসএফ গোল্ডেন জুবিলি মিউচুয়াল ফান্ড, দেশ জেনারেল ইন্স্যুরেন্স, রহিমা ফুড, ক্যাপিটেক গ্রামীণ ব্যাংক গ্রোথ ফান্ড, ক্রিস্টাল ইন্স্যুরেন্স, সিমটেক্স ইন্ডাস্ট্রিজ এবং ওয়াটা কেমিক্যালস লিমিটেড’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *